ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে বর্ধিত হারে মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা।
যা চলতি মাসের প্রথম দিন থেকে কার্যকর হবে। এছাড়া আগের বকেয়া ভাতা নির্ধারিত হারে পাবেন ইন্টার্ন চিকিৎসকরা।
আরও পড়ুন: মেহেরপুরে চাঁদবিলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে সম্মাননা...
গত সোমবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বাজেট ১-শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল।
অনলাইন ডেস্ক






























































































