Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডেঙ্গু রোগী বাড়ায় দিনে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগী বাড়ায় দিনে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১৪:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 68 বার

হঠাৎ করে বাংলাদেশে দশ গুণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে বলে আজ শনিবার (১২ আগস্ট) সকাল ১১টার সময় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ জন্য পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ।

এই কারণে স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সবগুলো ওষুধ কোম্পানি মিলে স্যালাইন উৎপাদন করতে পারছে না। এর জন্য গত দুই দিন আগে মিটিং করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হয়।

আরও পড়ুন: নতুন আতঙ্ক ‘ডিজিজ এক্স’, ছড়াবে বিশ্বজুড়ে!...

তিনি আরও বলেন, যেহেতু এখন বর্ষা মৌসুম, বৃষ্টি হয়ে বিভিন্ন স্থানে পানি জমা হয়ে আছে। আর এ কারণে ডেঙ্গু মশা বাড়ছে। তবে আশা করছি আগামীতে ডেঙ্গু মশা কমে আসবে ও রোগীর সংখ্যাও কমে আসবে।

ডেঙ্গু ইউনিট পরিদর্শনের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরি, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

অনলাইন ডেস্ক