Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ঢাকায় পিপিডির নির্বাহী কমিটির সভা

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ঢাকায় পিপিডির নির্বাহী কমিটির সভা

 অনলাইন ডেস্ক    ৭ জুলাই, ২০২৪ ১৫:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, উদ্ভূত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) সদস্য রাষ্ট্রগুলো এক সঙ্গে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাওয়া যাবে।

আজ রোববার (৭ জুলাই) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পিপিডির ৩৯তম নির্বাহী কমিটি এবং ২৭তম বোর্ড কমিটির সভায় সভাপতির বক্তব্যে দেন তিনি।

পিপিডি একটি আন্তঃসরকারি সংগঠন,যা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এ সভাসমূহে পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশ নেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভূত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রসমূহ একসাথে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাব।

তিনি আরও বলেন, পিপিডির সদস্য দেশগুলোর মধ্যে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ দেয়া-নেয়া করা উচিত; যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারস্পরিকভাবে লাভবান হতে পারি। আমরা জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপ-মহাপরিচালক লি ওয়েই ছাড়াও ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক