Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডেঙ্গু নিয়ে সার্বিক প্রস্তুতির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু নিয়ে সার্বিক প্রস্তুতির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৫ জুন, ২০২৪ ১৫:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, ডেঙ্গু চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও উদ্যোগ নেয়া হবে। রোববার (২ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য ঔষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর এবং সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। শিগগিরই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, যে প্রকল্প জনগণের উপকারে আসবে না, আগামী বাজেটে সেই প্রকল্প না রাখার পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন ডেস্ক