ডাক্তার-নার্সদের সময় মত হাসপাতালে আসতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১৫:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে, ডাক্তার-নার্সদের সময় মতো হাসপাতালে আসতে এবং সময় মত সেবা দান করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে, আজ আমি এখানে থাকতাম না। আজ মন্ত্রী হতে পারতাম না। আপনারা যারা আমার সামনে এসেছেন তারাও আসতে পারতেন না।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা যারা কাছ থেকে তাকে দেখেছি, তারা জানে তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু সবচেয়ে বেশি যেটা নিয়ে চিন্তা করতেন, সেটি হলো সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেয়া। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে কয়েকবারই গিয়েছিলেন।

তখন ডাক্তার-নার্সদের উদ্দেশ্যে বলতেন, তোমরা ডাক্তার, নার্স। তোমরা যদি সময় মত আসো এবং সময় মত সেবা দান করও তাহলে আমি সন্তুষ্ট। তাহলে আমি বুঝব, আমার সারাজীবনের কষ্ট আর দেশ স্বাধীন করা সার্থক হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ...

মন্ত্রী বলেন, আমি চাই এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সেবায় জড়িত মানুষরা আছেন, তারা এখান থেকে দ্রুত কাজে ফিরে যাবেন। তাই সময়ের মধ্যেই শেষ করা হবে অনুষ্ঠান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম, কাজ বেশি হবে। এখন থেকে কথা কম কাজ বেশি করতে চাই। তাহলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার ইচ্ছা পূরণ হবে।

আগত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করি। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমার এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

মন্ত্রী আরও বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এই হলেই আমাদের স্বাস্থ্যখাতের সব কনফারেন্স অনুষ্ঠিত হবে। কোনো ফাইভ স্টার হোটেলে আমরা যাব না। এই প্রতিষ্ঠানকে আমরা জনগণের কাছে নিয়ে যাব। এখানেই আমাদের আগামী পাঁচ বছরের যত অনুষ্ঠান আছে, সবই করা হবে।

অনলাইন ডেস্ক