Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত ১০৮

২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত ১০৮

 অনলাইন ডেস্ক    ১৭ জুন, ২০২৩ ২০:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫৫ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ২৪০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৭ হাজার ৩০৯ জন সুস্থ হয়েছেন।

আরো পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৯ রোগী হাসপাতালে ভর্তি...

একই সময়ে ১৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ।

করোনা মহামারি শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

অনলাইন ডেস্ক