স্বাস্থ্যমন্ত্রী চলে যেতেই পাল্টে যায় মিটফোর্ড হাসপাতালের চিত্র

 অনলাইন ডেস্ক    ১০ জুলাই, ২০২৪ ১৭:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে যান। তার আসার খবরে সব পরিপাটি হয়ে যায়। নির্দিষ্ট সময়েই উপস্থিত হন ডাক্তার, নার্স, কমকর্তা ও কর্মচারীরা।

মন্ত্রী চলে যাওয়ার পরই পাল্টে যায় চিত্র। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে কর্মচারীদের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান রোগীরা। সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

পরিদর্শন শেষে এক সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের কোনো অসঙ্গতি তার চোখে পড়েনি। স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবরে সব পরিপাটি হয়ে যায়। হাসপাতালে নামে সুনশান নীরবতা। নির্দিষ্ট সময়েই উপস্থিত হন ডাক্তার, নার্স, কমকর্তা ও কর্মচারীরা। যার কারণে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে কোনো অসঙ্গতি পাননি স্বাস্থ্যমন্ত্রী।

মূলত মন্ত্রী আসার খবরে মুহুর্তের মধ্যেই ভোল পাল্টে ফিটফাট হয়ে যায় পুরো হাসপাতাল। কিন্তু মন্ত্রী চলে যেতেই আবার ফেরে আগের চিত্র। নানা অভিযোগ করেন রোগীরা। মূলত মন্ত্রী চলে যাওয়ার পরই পাল্টে যায় চিত্র।

রোগীদের অভিযোগ, যারা টাকা দিচ্ছে তাদেরকে পেছন থেকে সিরিয়াল ব্রেক করে ডাক্তারের চেম্বারে ঢোকানো হচ্ছে। অথচ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও সিরিয়াল পাওয়া যায় না।

অনলাইন ডেস্ক