বিশ্বে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।
শনিবার (২৭ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
গেলো ১ দিনের করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য মতে, বিশ্বের সবচেয়ে বেশি করোনা ভাইরাসের সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।
দৈনিক মৃত্যুর তালিকায় ফ্রান্সের পরেই জার্মানি, দক্ষিণ কোরিয়া, হংকং, প্যারাগুয়ে, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর অবস্থান।
অনলাইন ডেস্ক






























































































