Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আলোচিত সেই ‘ভুয়া চিকিৎসক’মুনিয়া কি ন্যাশনাল মেডিকেলে পড়েছেন?

আলোচিত সেই ‘ভুয়া চিকিৎসক’মুনিয়া কি ন্যাশনাল মেডিকেলে পড়েছেন?

 অনলাইন ডেস্ক    ৩১ মার্চ, ২০২৪ ১২:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

ভুয়া চিকিৎসক হিসেবে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে আবারও আলোচনায় এসেছেন মুনিয়া খান রোজা নামের এক তরুণী। তিনি গণমাধ্যমের সাক্ষাৎকারে দাবি করেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।যদিও তার এ দাবিকে মিথ্যা বলেছে কলেজ কর্তৃপক্ষ।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, মুনিয়া খান রোজা নামের কোনো ছাত্রী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেননি। তার এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে ঐতিহ্যবাহী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিব্রত।

সম্প্রতি নাগরিক টিভি ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুনিয়া খান রোজা নামে এক কথিত ডাক্তারের বক্তব্য প্রচারিত হয়েছে। বক্তব্যটি ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: আবারও বাবরের হাতে দায়িত্ব...

কথিত ওই ডাক্তার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাস করেছেন মর্মে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। প্রকৃত সত্য হলো মুনিয়া খান রোজা নামের কোনো ছাত্রী কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেননি।

তার এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে ঐতিহ্যবাহী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিব্রতবোধ করছে।ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার কোনোভাবে কাম্য নয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আইসিইউ থেকে মুনিয়া খান রোজা নামে এক তরুণীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ওই তরুণী জেলও খাটেন।

অনলাইন ডেস্ক