ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার রাত ১২ টা ৪৫মিনিটের সময় আলমিনা দেওয়ান মিশু নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ওই চিকিৎসক মারা যান ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন এবং ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা করেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫৩...
একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ডা. আলমিনা দেওয়ান মিশু বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট হিসেবে অধ্যয়নরত ছিলেন।
অনলাইন ডেক্স






























































































