ফাস্টফুড শিশুদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ মঙ্গলবার দুপুরে ‘শনাল কনফারেন্স অন মে‘ন্যা টার্নাল অ্যান্ড অ্যাডোলেসেন্ট নিউট্রিশন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে রেস্টুরেন্ট গুলোতে ফাস্টফুড খাওয়া এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে, যা কিনা শিশুদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।

জাহিদ মালেক বলেন, “বাচ্চাদের যেসব ফাস্টফুড খাওয়ানো হয় তা খেয়ে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। ওজন বাড়ছে। এর জন্য শিশুদের ব্লাড প্রেশার বাড়ছে ও ডায়াবেটিস হচ্ছে। এখনো সময় আছে আমাদের এসব থেকে শিশুদের কে দূরে রাখতে হবে। তাদের দিকে নজর দিতে হবে”।

শিশুরা যেহেতু আমাদের ভবিষ্যৎ, তাদের কে ফাস্টফুড থেকে বিরত রাখতে হবে এবং ব্যালেন্স ফুড খাওয়ানো দরকার। শুধু তাই নয়, তাদের ব্যালেন্স ফুডে অভ্যস্ত করা দরকার। সব মিলিয়ে বড় একটা সচেতনতা তৈরি করা প্রয়োজন।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ২০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক...

তিনি বলেন, ‘একটা সময় আমাদের ৪০-৫০ শতাংশের মতো ম্যালনিউট্রিশন ছিল, যা এখন ২০ শতাংশে নেমে এসেছে। চিকিৎসার পাশাপাশি খাদ্যটাও গুরুত্বপূর্ণ। আমাদের সব ধরনের খাবারই খেতে হবে। বিশেষ করে খাবারটা পুষ্টিকর হতে হবে।’

মাতৃ-শিশু মৃত্যুর হার কমে এসেছে জানিয়ে জাহিদ মালেক বলেন, “বাংলাদেশে মাতৃ-শিশু মৃত্যুর হার কমে এসেছে। এক সময়ে আমাদের দেশে গড়ে ৬০০ জনের মতো মৃত্যু হতো, বর্তমানে এখন ১৬০ জনে চলে এসেছে। দেশের স্বাস্থ্যসেবা অনেক ভালো হয়েছে বলেই মৃত্যুর সংখ্যা কমে এসেছে”।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশে ফল, শাক-সবজি, মাছ সহ সব ধরনের খাদ্য উৎপাদন হচ্ছে। সুতরাং সুষম খাবার খাওয়া সবাইকে গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার সহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক