২৩ বছরের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক বছরেই: স্বাস্থ্যমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২০ মার্চ, ২০২৪ ১৭:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশে বিগত ২৩ বছরে যত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে, ২০২৩ সালে তার থেকে বেশি রোগী আক্রান্ত হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব হ্রাসকরণ ও চিকিৎসাসেবা সুসমন্বিত করণ বিষয়ক একটি বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিগত ২৩ বছরে যত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে ২০২৩ সালে তার থেকে বেশি রোগী আক্রান্ত হয়েছে। গত ২৩ বছরে দেশে মোট ডেঙ্গু রোগী ছিল প্রায় আড়াই লাখ। কিন্তু গত ২০২৩ সালে ডেঙ্গু রোগী আক্রান্ত হয় প্রায় তিন লাখ।

তিনি বলেন, এই সংখ্যা শুধু হাসপাতালে ভর্তিকৃতদের। এর বাইরে তো আরও রোগী ছিলই। এতেই বোঝা যায়, ডেঙ্গু রোগী নিয়ে আমাদের এবার আগে থেকেই সতর্ক হতে হবে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সব্যসাচী...

ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আমাদেরকে এক দিকে যেমন মশা মারতে হবে, আবার অন্যদিকে প্রাদুর্ভাব কমাতে আমাদেরকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকতে হবে

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সবার আগে আমাদের নিজ নিজ এলাকার কমিউনিটি সম্পৃক্ততা ও সচেতনতা বাড়াতে হবে। মশা মারার জন্য ঔষুধ যেমন মান সম্পন্ন কিনতে হবে তেমনি আমাদেরকে ভালো ট্রিটমেন্ট ব্যাবস্থাও রাখতে হবে।


ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে যেভাবে উদ্যোগ নেয়া শুরু হলো, এটিকে চলমান রেখে সব সেক্টরকে এক হয়ে কাজ করতে হবে।

অনলাইন ডেস্ক