করোনা কাড়লো নারীর প্রাণ, শনাক্ত ৬৮

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৮ জনের।

স্বাস্থ্য অধিদফতর থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মারা যাওয়া নারীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেলো...

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৮২টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৪ জনের। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জন।

অনলাইন ডেস্ক