জানুয়ারিতে করোনায় ৫ মৃত্যু

 অনলাইন ডেস্ক    ৩১ জানুয়ারী, ২০২৪ ১৬:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৩ জনই ঢাকার।

আরও পড়ুন: রঙিন কপি চাষে বাজিমাত পাবনার আসলাম...

করোনা সন্দেহে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০। দেশে করোনার নতুন উপধরন জেএন.১ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর সক্ষমতা রয়েছে। এ অবস্থায় মাস্ক ব্যবহার এবং টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতর।

অনলাইন ডেস্ক