বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজারে বেশি মানুষ। গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস।
এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার সংক্রমণ ঘটছে।
কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলা ও বুস্টার ডোজ টিকা দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপর অস্ট্রেলিয়া শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন।
আরও পড়ুন: ঢাকার হাসপাতালগুলোতে রাজধানীর বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশি...
এছাড়াও যুক্তরাজ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ ও সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দক্ষিণ কোরিয়ায়।
এই সময়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৮ জন, রাশিয়ায় ১৬৬, ইতালি ১৬৫ অস্ট্রেলিয়ায় ১৪৮ ও ফিলিপাইনে ১৩৬ জন।
২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।






























































































