মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল লোকজ সংস্কৃতি পরিষদ ও কল্যাণ সংস্থার পক্ষ থেকে শনিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে সম্মাননা করা হয়েছে।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদবিল লোকজ সংস্কৃতি পরিষদ ও কল্যাণ সংস্থার উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়।
চাঁদবিল লোকজ সংস্কৃতি পরিষদ ও কল্যাণ সংস্থার সভাপতি গোলাম ফারুক বাবলু বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে শুভ নববর্ষ উদযাপন...
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক বিপিএম বার ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
নিজস্ব প্রতিবেদক

























































