চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য জবিতে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন

 জবি প্রতিনিধি    ২২ এপ্রিল, ২০২৪ ১২:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচের) শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য মার্কেটিং ডিবেটিং ক্লাব এমডিসি ওপেন ২০২৪ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে।

এতে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক ক্লাব থেকে মোট ৪০ টি দল অংশগ্রহণ করে। দলের নিবন্ধনও বিভিন্ন খাত থেকে প্রাপ্ত অর্থ জহিরের পরিবারের নিকট পৌঁছানো হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে ছিলেন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এর সাবেক সভাপতি সবুজ রায়হান।

প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(ডিইউডিএস)। টু্র্নামেন্টের সেরা বিতার্কিক হয় এই দলের রিদওয়ান মহসিন এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন সাব্বির হোসেন।

রানার আপ হয় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি ডিবেটিং সোসাইটি (এমআইএসটিডিএস)। স্কুল/কলেজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল এন্ড কলেজ। রানার আপ হয় বিএএফ শাহীন কলেজ। 

আরও পড়ুন: মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে টেস্ট পরীক্ষা...

টু্র্নামেন্টের সেরা বিতার্কিক হন যৌথভাবে ইয়াসিন আরাফাত ও সাওম রহমান। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিপ্র পাল।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিবেটিং ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, আমাদের এই আয়োজনে থাকা প্রধান বিচারকের সাথে সকল বিতার্কিক ও সকল শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ। জহির ভাইয়ের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।

জবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ্ মাহফুজ বলেন, ওরা নিজেদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে সিনিয়র ভাইয়ের জন্য যেটা করেছে এটা সত্যিই প্রশংসার দাবি রাখে।

জবি প্রতিনিধি