হে পিতা তুমি নেই---
তবুও আছে তোমার অস্তিত্ব বাংলার বুক জুড়ে
মানচিত্রের প্রতিটি ভাঁজে ভাঁজে
তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে তোমার স্বপ্ন নিয়ে
প্রকৃতির উল্লাসে, নদীর কোলাহলে
কান পেতে শুনি তোমার স্বপ্নের কথা।
১৫ আগস্ট বর্রবর ঘাতক কেড়ে নেয় প্রাণ
হে জাতির স্বপ্নদ্রষ্টা
হে পিতা - কেড়ে নিতে পারেনি
তোমার ভাবনার চিত্রকর্ম।
তোমার স্বপ্ন নিয়ে জাল বুনে যায় জেলে
কৃষক ফলায় ফসল
শ্রমিকের হাত হয়ে উঠে শানিত হাতিয়ার।
তুমি ছিলে,তুমি আছো, তুমি থাকবে চির অমর
প্রতিটি হ্নদয় জুড়ে
তুমি পিতা, তুমিই এ জাতির পিতা।
লেখিকা: মোবাশ্বিরা পাপিয়া

























































