Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবির শারীরিক শিক্ষার ব্যবহারিক পরীক্ষায় আসনপ্রতি লড়বে ২৩ জন

ইবির শারীরিক শিক্ষার ব্যবহারিক পরীক্ষায় আসনপ্রতি লড়বে ২৩ জন

 ইবি প্রতিনিধি    ২৩ জুন, ২০২৪ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

গুচ্ছভুক্ত ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে।

এতে ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮৫ জন ভর্তিচ্ছু। সে হিসেবে আসনপ্রতি লড়াই করবেন ২৩ জন শিক্ষার্থী। বিভাগটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ও ২৬ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত এই বিভাগটির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উভয় দিনই সকাল ৯টা থেকে শুরু হওয়া পরীক্ষায় তিনটি ইভেন্ট থাকবে। সেগুলো হলো- ৬০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট এবং ফ্লেক্সিবিলিটি টেস্ট। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের স্পোর্টস ড্রেস পরিধান করে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন: ১৪ দিনের ছুটি শেষে কাল খুলছে ইবির হল...

সকল পরীক্ষার্থীকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীটের সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে। এবিষয়ে রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ব্যবহারিকে অংশ নিতে উন্ন মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেডপয়েন্ট ৩.০০ পেতে হবে।

এছাড়াও বিকেএসপি শিক্ষার্থী তথা খেলোয়াড়দের জন্য বিভাগের আসন সংখ্যা ২০% অতিরিক্ত হিসেবে সংরক্ষিত থাকবে। এই বিভাগে মোট ৩০টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের জন্য ৯টি, মানবিকের ‘বি’ ইউনিটের জন্য ১৫টি এবং বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে বলে জানা যায়।

ইবি প্রতিনিধি