জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করা হয়।
আজ সকাল ৯.৩০ মিনিটে চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকা হালিমের উপস্থিতিতে মঙ্গল শুভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিরা আসে।
এরপর একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্ত্বরে আলোচনা সভা হয় ৷ সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের আয়োজনে সংগীতানুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয় ৷
আরও পড়ুন: ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার...
ভাষা শহীদ রফিক ভবনের নিজ তলায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনী।
এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব সহ সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ছিল।
জবি প্রতিনিধি

























































