Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেষদিনে জমজমাট ইবির বইমেলা

শেষদিনে জমজমাট ইবির বইমেলা

 ইবি প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী 'বইমেলা, সংগঠন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের দিন আজ। এই দিনে জমে উঠেছে বইমেলা।

ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে ২০ টি স্টল নিয়ে শুরু হয় বই মেলা। পুঁথি পল্লব, মিডিয়া কর্নার, ক্যাপ্চার্ট মোমেন্ট, গ্রীন ভয়েস, ল অ্যায়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, সি আর সি, তারুণ্য, ক্যাপ, তরুণ কলাম লেখক ফোরাম, ক্যারিয়ার ক্লাব, কুহরণ ইত্যাদি নামে স্টল বরাদ্দ ছিল।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন পাঠক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। মেলায় শিক্ষার্থীদের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো। স্টলে বই হাতে নিয়ে মলাট উল্টিয়ে দেখছিলেন কেও কেও। ক্লাসের ফাকে বন্ধু বান্ধবদের সঙ্গে পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন।


বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল শবে বরাতের ছুটি থাকায় বইক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজ আমরা ভালো সাড়া পাচ্ছি৷ অনেকেই পছন্দমতো বই কিনছেন, একে অপরকে গিফট করছেন। মেলায় বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন: মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত...

তরুণ কলাম লেখক ফোরামের স্টলে থাকা তালহা জানান, অনেক মানুষ এসেছেন, বই দেখছেন, ক্যাটালগ কালেক্ট করছেন, বইও কিনছেন। তবে পাঠকের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। এছাড়া মাসের শেষ দিকে হওয়ায় বই ক্রেতার সংখ্যা অন্যান্যবারের চেয়ে কম।


এছাড়াও খাবারের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আইসক্রিম, বার্গার, পাপড়িচাট, ফুচকাসহ বিভিন্ন খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।

কয়েকজন বইপ্রেমীর সাথে কথা বললে তারা জানান, গতকাল ছুটি থাকায় আসতে না পারায় আজ এসেছি পছন্দের বই কিনতে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ কিংবা তরুণ লেখকদের বই কিনে বিভিন্ন নতুন বিষয়ের সাথে পরিচিত হচ্ছেন। প্রতিবছর ইবিতে বইমেলার আয়োজন হওয়ায় খুশি তারা।

ইবি প্রতিনিধি