তুমি আমার

 লেখিকা: মোবাশ্বিরা পাপিয়া    ২২ জুন, ২০২৩ ১২:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 114 বার

তুমি আমার একরাশ নিরবতা।

তোমায় খুঁজে বেড়াই

সকাল ,সন্ধ্যে সারা বেলা।


শুনতে কি পাও এমনের আকুলতা?


তুমি আমার চিরচেনা সেই কবিতা।


তুমি নিষ্ঠুর প্রেমিক,

তুমি হৃদয়ের শূন্যতা।


তুমি বিহীন একটা আকাশ,

ভীষণ একলা একা।


তুমি পূর্ণিমার চাঁদ,

আঁধার ঘরের আলো।


তুমি কালো মেঘ বড্ড অগোছালো।


তুমি শ্রাবণের ধারা,

বর্ষায় বৃষ্টি ঝড়া।


তুমি অনিমেষ সুখের অনাসৃষ্টি।


তুমি খাঁচায় মুক্ত পাখি।

হৃদয় ক্যানভাসের আকা ছবি।


তুমি দুঃখের দহন,

বিরহের রং নীল।


তুমি শূণ্যতার কারিগর,

নির্জন কোনো এক নিঝুম দ্বীপ।


তুমি মন খারাপের কারণ,

নিরবতায় হাসি, তুমি আমার বড্ড প্রিয়।


তোমায় ভালোবাসি।


তুমি মন কোঠরের উথালপাতাল ঝড়,

তুমি হৃদয় ভাঙ্গার দক্ষ কারিগর।


তুমি হীনা মনের আকাশ,

ভীষণ রকম শূন্য ঘর।

লেখিকা: মোবাশ্বিরা পাপিয়া