আমরা সবাই মুখোশের আড়ালে ভীষণ ভয়ংকর
মিষ্টি হাসি দিয়ে করি নিরবে ছারখার।
আমরা সবাই মুখোশের আড়ালে ভীষণ বিষধর
মিষ্টি হাসির আড়ালে করি দংশনে চুরমার।
আমরা ভুলে যায় কে আপন আর কে আমাদের পর
ভুল পথে হেঁটে আমরা ভাংচুর করি ঘর।
আমরা সবাই কোমলতায় মোড়া রুক্ষতার ঝলক
নিজেকে আড়ালে রেখে ছড়ায় রুষ্টতার আলোক।
প্রতিনিয়ত আমরা কেবলি দংশনে দিই বলি
মানুষ হয়েও প্রতিনিয়ত মুখোশ পরেই চলি।
তানিয়া জামান

























































