Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ইবির সাবেক উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ইবির সাবেক উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী

 ইবি প্রতিনিধি    ১৮ জুলাই, ২০২৪ ১৯:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 53 বার

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী অনূভুতি জানিয়ে বলেন, আমাকে এ গুরুদায়িত্ব প্রদান করায় বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলা একাডেমি আমাদের বাঙ্গালী জাতির সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিচয়ের মানদণ্ড। এখানে নতুনত্ব নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের সাহিত্য, সমাজ এবং সংস্কৃতিকে বৈশ্বিক উচ্চতায় নিয়ে যেতে ঢেলে সাজানোর পাশাপাশি যা করনীয় প্রয়োজন তাই করবো।

উল্লেখ্য, অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী একাধারে একজন লেখক, কলামিস্ট, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ হিসেবে দেশব্যাপী পরিচিত। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে ২১ অগাস্ট ২০১৬ থেকে ২০ অগাস্ট ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

ইবি প্রতিনিধি