Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জবিতে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে একুশের পংক্তিমালা শীর্ষক পরিবেশনা

জবিতে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে একুশের পংক্তিমালা শীর্ষক পরিবেশনা

 জবি প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে একুশের পংক্তিমালা শীর্ষক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

ভাষা শহীদ রফিক ভবনের সামনে সাংস্কৃতিক সংগঠনগুলোর উপস্থাপনায় আবৃত্তি, গান, নাট্য প্রযোজনা ও প্রবন্ধ পাঠের আসর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রদীপ।

জবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রদীপ।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারী সংগঠন সমূহের মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচি শিল্পীগোষ্ঠী এবং আদিবাসী শিল্পীগোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকাশনা ও দেয়াল পত্রিকা প্রদর্শনী করা হয়।

এবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে তুলি আর রঙ-বেরঙের আলপনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ছেয়ে গেছে।

আরও পড়ুন: ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকবে যেসব এলাকায়...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং কলা অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

জবি প্রতিনিধি