প্রতি বছরের ন্যায় চলছে প্রাণের বইমেলা। এবারের বইমেলা নিয়ে যেমন উৎসাহ দেখা দিচ্ছে পাঠকদের মধ্যে তেমনি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে লেখকদের মধ্যেও।
এবারের বইমেলায় বেশ ভির লক্ষ্য করা গেছে। তবে পাঠকদের চেয়ে বেশি দর্শনার্থীদের ভির বইমেলায়।
বিভিন্ন প্রকাশনায় দায়িত্বরতদের সাথে কথা বলে জানা যায়, দর্শনার্থী অনেক বেশি বইমেলায়। তবে বইয়ের ক্রেতা তেমন একটা নেই। তসলিমা নাসরিনের নিষিদ্ধ উপন্যাস এবং নতুন লেখকদের প্রতি পাঠকদের ঝোঁক বেশি। এছাড়া জীবনানন্দ দাশের কবিতার কথা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

মানুষ বই দেখছেন তবে কিনছেন কম, এমনটাই জানিয়েছেন তারা।
আরও পড়ুন: নড়াইলে উপজেলা নির্বাচনের পোস্টারে মাশরাফির ছবি ব্যবহার না করার অনুরোধ...
তবে প্রকাশকরা এবার বেশ আশাবাদী বইমেলা নিয়ে। কাগজের দাম বৃদ্ধি, বইমেলার স্টল বরাদ্ধসহ বেশ কিছু জটিলতাকে সহজ করেই দেখছেন প্রকাশকরা।
মেলায় বাড়তি একদিন পাওয়া এবং মেট্রোরেলের একটি স্টেশন বইমেলা প্রাঙ্গনে হওয়ায় এবারের বইমেলা নিয়ে ব্যপক আশাবাদী প্রকাশরা। অন্যান্য বারের চেয়ে বেশি বই বিক্রি করতে পারবেন বলে তাদের আশা।
নিজস্ব প্রতিবেদক

























































