Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

 অনলাইন ডেস্ক    ১৯ জুলাই, ২০২৩ ১৪:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশতম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৯ জুলাই)। ২০১২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেণ তিনি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন। তার জন্য নানা অনুষ্ঠানে তার ভক্ত-শুভার্থীরা কামনা করেছিলেন তিনি সুস্থ হয়ে জেনো বাংলাদেশে ফিরে আসে।

কিন্তু মানুষের সেই প্রার্থনা পূরণ হয়নি। হুমায়ূন আহমেদ চলে গেছেন না ফেরার দেশে। তিনি বেঁচে আছেন লক্ষ পাঠকের হৃদয়ে।

হুমায়ুন আহমেদের একাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নুহাশ পল্লির ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, আজ বুধবার সকাল থেকে আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা নুহাশ পল্লিতে কোরআন তেলাওয়াত করবেন।

আরও পড়ুন: তুমি আমার...

দিনের কর্মসূচিতে অংশ নিতে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিত সহ স্ত্রী মেহের আফরোজ শাওন গতকাল রাতেই নুহাশ পল্লিতে পৌঁছে গেছে।

এছাড়া কথা সাহিত্যিকের পরিবারের লোকজন, ভক্ত ও বন্ধুরা কবর জিয়ারত ও মিলাদে যোগ দেবেন। দুপুরে মিলাদ মাহফিল শেষে এতিম শিশু ও শিক্ষার্থীদের খাদ্য বিতরণ করা হবে।

হুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয়তম লেখক। উপন্যাসে নিজের প্রতিভার বিস্তার ঘটলেও তার শুরুটা ছিল কবিতা দিয়ে। এরপর নাটক, শিশুসাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্পসাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।

অনলাইন ডেস্ক