Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার

ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। দেশটির প্রায় ৯৭ কোটি ভোটার সাত দফায় দেশের বিভিন্ন প্রান্তে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) ১০২টি আসনে ভোটগ্রহণ শুরু হবে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার রয়েছে। প্রথম দফা ভোটে প্রার্থীর সংখ্যাও ছাড়িয়েছে আড়াই হাজারের বেশি।

ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে, এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮৮ লাখ। সবমিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ।

আরও পড়ুন: কল ধরলেই ফোনের তথ্য ‘গায়েব’, আসলে কি তাই?...

১০ লাখ ৫ হাজার ভোট কেন্দ্রে ৫৫ লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ। দেশজুড়ে এবার ২ হাজার ৬৬৬টি নথিভুক্ত রাজনৈতিক দল লোকসভায় ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ সিআইএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

অনলাইন ডেস্ক