Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিলো কানাডা

১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিলো কানাডা

 অনলাইন ডেস্ক    ১০ নভেম্বার, ২০২৪ ১১:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। আবাসন ও সম্পদ সংকট দেখিয়ে শুক্রবার (৮ নভেম্বর) ট্রুডো প্রশাসন এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে ।

দেশের বাইরে পড়ালেখা করতে যাওয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম কানাডা। বিদেশি শিক্ষার্থীদের বাড়তি সুবিধা দিতে নানা উদ্যোও গ্রহণ করে থাকে কানাডা। তবে এবার শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে ট্রুডো সরকার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বা এসডিএস বন্ধের খবর কানাডা সরকারের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বলা হয়, আবাসন ও সম্পদের সংকটের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৮ সালে কয়েকটি দেশের শিক্ষার্থীদের সহজ এবং দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম চালু করা হয়। এটি বন্ধ হওয়ায় বিপাকে পড়বেন ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপিন্স ও ভিয়েতনামসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা।

এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত। এ বিষয়ে কানাডা সরকার তাদের ওয়েবসাইটে বলেছে, তারা সব দেশের শিক্ষার্থীদের সমান সুযোগ দেয়ায় বিশ্বাসী।

অনলাইন ডেস্ক