Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকিস্তানে বোমা হামলায় নিহত কমপক্ষে ৪৫, আহত ১৫০

পাকিস্তানে বোমা হামলায় নিহত কমপক্ষে ৪৫, আহত ১৫০

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৩ ১২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

পাকিস্তানে সীমান্তবর্তী খাইবারপাখতুন খাওয়া প্রদেশে রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) কর্মী সম্মেলনে বোমা হামলায় স্থানীয় নেতাসহ অন্তত ৪৫ জন নিহত ও সাংবাদিকসহ ১৫০ জনের বেশি আহত হয়েছেন হয়েছে বলে জানিয়েছেন বাজাউরের খার জেলার হেলথ অফিসার ফায়সাল কামাল।

জিও নিউজটিভির প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, রোববার (৩০ জুলাই) বাজাউরের খার জেলায় কর্মী সম্মেলনে হামলার এই ঘটনা ঘটে।

জেলা জরুরি কর্মকর্তা বলেন, আহতদের তিমারগাড়া এবং পেশোয়ারে স্থানান্তরিত করা হচ্ছে।

আহতদের মধ্যে একজন জিও নিউজের ক্যামেরাম্যান রয়েছেন এবং তাকে লোয়ার দিরের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কারণ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে সহিংসতায় মৃত্যু ৩১, জরুরি অবস্থা জারি...

জেইউআই-এফ দলটির খাইবার পাখতুনখোয়া মুখপাত্র আব্দুল জলিল খান জিও নিউজকে বলেন, মাওলানা লায়েক কনভেনশনে ভাষণ দেওয়ার সময় বিকেল ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে।

প্রাদেশিক মুখপাত্র বলেন, জেইউআই-এফ কর্মী সম্মেলনে এমএনএ মাওলানা জামালউদ্দিন এবং সিনেটর আবদুল রশিদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন। তিনি নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে একজন জেইউআই-এফ-এর কর্মী তেহসিল খার আমির মাওলানা জিয়াউল্লাহ।

বাজাউরের খার জেলার হেলথ অফিসার ফায়সাল কামাল জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪৫। ইতোমধ্যে ১৫০ আহত মানুষকে বাজাউর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস হসপিটালে নেয়া হয়েছে। আর গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টরে পেশোয়ারে পাঠিয়ে দেয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক