Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশসহ নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশসহ নিহত ৪

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৩ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে আজ সোমবার (৩১ জুলাই) ভোররাতে জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনে নিহত হয়েছে চারজন। তাদের মধ্যে একজন হলেন আরপিএফেরই সহকারী উপ-পরিদর্শক এবং তিন জন হলেন যাত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আজ ভোরে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে চারজনকে গুলি করে হত্যা করেছেন রেল সুরক্ষ বাহিনীর (আরপিএএফ) একজন সদস্য।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভেতরে গুলি চালানোর ঘটনায় আরপিএফেরই সহকারী উপ-পরিদর্শকসহ চারজনকে গুলি করার খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার ভোর পাঁচটার সময় চেতন কুমার চৌধুরী নিজের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়ে এক আরপিএফ সহকর্মী এসকর্ট ডিউটি ইনচার্জ এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনের তিনজন যাত্রীকে হত্যা করেন তিনি।

ট্রেনটি জয়পুর থেকে মুম্বাইয়ে যাচ্ছিল। ওই ঘটনার পর অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন কুমার চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছেন পুলিশ।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটকের পর অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন কুমার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনলাইন ডেস্ক