Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশনের

 অনলাইন ডেস্ক    ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের চলমান বৈধকরণ প্রোগ্রাম ‘আরটিকে ২.০’ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এ তথ্য জানান।

এই সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে হাতে হাতে পাসপোর্ট সরবরাহ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন: গরুর মাংসের উপকারিতা...

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২, ৩, ২৩ ও ২৪ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পাসপোর্ট প্রদান করা হবে।

পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ২৩ ও ২৪ মার্চ পাসপোর্ট পেতে ১৯ মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য https://appointment.bdhckl.gov.bd/other এই লিঙ্কে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একইসঙ্গে চালু থাকবে।

অনলাইন ডেস্ক