ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে ৪২ কোটি রুপি যা বাংলাদেশের টাকায় ৫৫ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার করল দেশটির আয়কর বিভাগ। আরটি নগরের আত্মনন্দ কলোনির একটি বাড়ি থেকে রুপিগুলো উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোট ২১টি টাকার বাক্স উদ্ধার করা হয়েছে। যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি কংগ্রেসের সাবেক বিধায়ক (এমপি) ও কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির বোন অশ্বত্থাম্মা।

তদন্তকারীরা বলেন, ফ্ল্যাটের একটি ঘরে বিছানার নিচে থেকে এই রুপিগুলো পাওয়া গেছে। কোথা থেকে এলে এই অর্থ, কী কাজে এই অর্থ ব্যবহারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই-ই নয়, উদ্ধার হওয়া রুপিগুলো ওই ব্যক্তির নিজস্ব কি না, এই আয়ের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গাজা ছেড়ে পালানোর সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত...
তদন্তকারীরা আরও বলেন, যে ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে সেখানে অশ্বত্থাম্মা থাকতেন না বলে জানিয়েছেন।
তেলেঙ্গানা রাজ্যের অর্থমন্ত্রী হরিশ রাওয়ের অভিযোগ, তাদের দল ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে নির্বাচনে জেতার জন্য অবৈধ অর্থগুলো পাঠাতে চেয়েছিল কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























