মালয়েশিয়ায় গত বুধবার রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন টেরেসা হাউসে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেফতার করা হয়।
পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা ও নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।
আরও পড়ুন: সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল...
মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩৪ বাংলাদেশি, ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ নারী, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























