Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সুদানে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত

সুদানে বিমান হামলায় ২৫ বেসামরিক নিহত

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে গতকাল রবিবার বিমান হামলার ঘটনা ঘটে। এই হামলায় দুই শিশুসহ অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামলায় নিহতের অধিকাংশই খার্তুমের দক্ষিণ-পশ্চিশাঞ্চলের কালাকলা আল-কাব্বার বাসিন্দা বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা।

স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, হামলায় দক্ষিণ খার্তুমে আকাশ থেকে বোমা ছোড়া হয়। এতে ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বোমার আঘাতে মরদেহগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে যাওয়ার কারণে নিহতদের হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না।

বিবিসির এক সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ দেখা দেয়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। এই হামলার কারণে নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান।

আরও পড়ুন: শুধু সমঝোতা নয়, পাকিস্তানও ছাড়বেন না ইমরান খান...

বর্তমানে সুদানের আকাশপথ নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। অন্যদিকে আধাসামরিক যোদ্ধাদের দখলে রাজধানীর রাস্তাগুলো। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়ই বিমান হামলা চালানোর অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, আধাসামরিক বাহিনী আরএসএফ দেশটির পূর্ব দারফুরে জাতিগত সহিংসতায় অনেক মানুষকে হত্যা করেছে। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আরএসএফের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।

আরও পড়ুন: ভারতকে এবার কঠোর হুঁশিয়ারি দিল চীন!...

অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গত ৮ জুলাই তাঁদের বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নিহত হয়েছে।

সুদানে বর্তমানে ৪ কোটি ৮০ লাখ জনসংখ্যা রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকে জনগণেরই এখন মানবিক সহায়তা প্রয়োজন। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করা হচ্ছে।

অনলাইন ডেস্ক