ভারতের ওড়িশার গঞ্জাম জেলায় রোববার (২৫ জুন) রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত সহ আহত হয়েছেন আরও সাতজন। নিহত ১২ জনের মধ্যে একই পরিবারের ৭ জন ছিলেন।
আজ সোমবার (২৬ জুন) দেশটির পুলিশ এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেরহামপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সর্বনা বিবেক বলেন, রোববার (২৫ জুন) রাতে বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই ঘটনায় ১২ জন নিহত হন। নিহতরা সবাই বেরহামপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে খান্দাদেউলতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দিগাপাহান্ডি এলাকায় এ সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: ভারতে কোনো ধর্মীয় বৈষম্য নেই: নরেন্দ্র মোদি...
সর্বনা বিবেক আরো বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনার পর রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশন আহতদের ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
অনলাইন ডেস্ক



























































































































































































.jpg)








.jpg)




























