ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে কারনে আবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে উঠেছে। বিশ্ববাজারে চার শতাংশের বেশি দাম বাড়লো অপরিশোধিত তেলের।
সিএনবিসি টিভি ১৮ এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার লেনদেনের শুরুতে এশিয়া বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। তেলের দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।
রয়টার্স জানিয়েছে, তিনদিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার।
আরও পড়ুন: গাজা উপত্যকায় দুই মসজিদে ইসরাইলের বিমান হামলা...
এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। এশিয়া বাজারে ডব্লিউটিআই’র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল ব্যারেল প্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে এর দাম সর্বোচ্চ।
তবে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহ বিঘ্নিত হওয়া অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























