পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে স্থানীয় সময় আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানি তালেবানের সঙ্গে জড়িত জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে।
এনডিটিভি জানিয়েছে, আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
আরও পড়ুন: গাজায় ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরাইল...
নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় কর্মকর্তা জানান, জঙ্গির বোমা হামলায় নিহতদের মধ্যে অনেকেই ঘুমন্ত অবস্থায় ও বেসামরিক পোশাকে ছিল। নিহতরা সবাই সামরিক কর্মী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত নতুন গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রাত আড়াইটার দিকে তারা আত্মঘাতী এ হামলা চালায়।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























