Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মডেল খুন: সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে ওঠেন সবাই

মডেল খুন: সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে ওঠেন সবাই

 অনলাইন ডেস্ক    ৪ জানুয়ারী, ২০২৪ ১১:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে গত মঙ্গলবার রাতে দিব্যা পাহুজা (২৭) নামের এক পাঞ্জাবি মডেল খুন হয়েছেন। অভিযোগ ওঠেছে, হোটেলের মালিক অভিজিৎ সিং ওই মডেলকে খুন করেছেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জনান, মঙ্গলবার রাতে নয়াদিল্লির গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে দিব্যা পাহুজাকে গুলি করে খুন করা হয়। খুনের পর দিব্যার মরদেহ পাচারের জন্য এক সহযোগীকে ১০ লাখ টাকা দেন ওই হোটেল মালিক।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই হোটেলের ১১ নম্বর রুমের দিকে যাচ্ছেন মালিক অভিজিৎ। এ সময় তার সাথে একজন পুরুষ ও নারী ছিলেন। সেই রুমেই খুন করা হয় দিব্যাকে। পরে তার মরদেহ টেনে-হিঁচড়ে বের করে একটি নীল রঙের বিএমডব্লিউ গাড়িতে নিয়ে যায়। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা দেখে আঁতকে ওঠেন সবাই!

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতাকে ছুরিকাঘাত...

এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত অভিজিৎ ও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনেই অভিজিতের হোটেলে কাজ করতেন।

জানা গেছে, কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলির সাথে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে মুম্বাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। তারপরই দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানান, সন্দীপের ভাই, বোন ও অভিজিৎ সিংয়ের নামে। তার মেয়েকে নাকি খুন করার চেষ্টা করছেন তারা। এরপর থেকেই নাকি দিব্যার ওপর রাগ ছিল অভিজিতের।

এদিকে, সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুনে মুম্বাই হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

অনলাইন ডেস্ক