পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্যানেলের বরাত দিয়ে গত শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।
কার্যনির্বাহী কমিটিকে নিষেধাজ্ঞার পাশাপাশি আগামী নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীরা দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে ইসিপি।
দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত পিটিআইয়র জন্য বড় ধাক্কা।
পাকিস্তানের সংবিধান অনুসারে কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি তার দলীয় পদ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারিয়ে ফেলেন।
আরও পড়ুন: নির্বাচনে তিন আসনে লড়বেন “অপ্রতিরোধ্য’ ইমরান খান...
তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ সেশন জজ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দলের চেয়ারম্যানের পদে থাকতে পারবেন না ইমরান খান। গত ২৯ নভেম্বর দলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ইমরান খান এবং দলের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে। সেই সঙ্গে দলের নতুন মহাসচিব হন আলী আমান গান্দাপুর।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিটিআইয়ের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকে সেটি বাতিলের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের কাছে পিটিশন জমা দেয়া শুরু করেন দলটির বিভিন্ন আঞ্চলিক শাখার নেতারা। বেশ কয়েকটি পিটিশন জমা পড়ার পর গত সোমবার থেকে এ বিষয়ক শুনানি শুরু করে ইসিপির ৫ সদস্যের প্যানেল।
এর আগে, গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের রায় দেন। এর ফলে তিনি আগামী পাঁচ বছরের জন্য তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। পরে ওই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা স্থগিত করেন। তবে এখন অন্যান্য মামলায় কারাগারে আছেন ইমরান খান।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























