Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অবৈধ অভিবাসীদের দারুণ সুসংবাদ দিল কানাডা

অবৈধ অভিবাসীদের দারুণ সুসংবাদ দিল কানাডা

 অনলাইন ডেস্ক    ১৭ ডিসেম্বার, ২০২৩ ১৩:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 75 বার

কানাডার সরকার অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার শুক্রবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন।

অভিবাসনমন্ত্রী বলেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর যে ৫ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে। অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। অধিকহারে অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩...

সংবাদমাধ্যমটিকে মন্ত্রী আরও বলেন, বর্তমানে কানাডায় ৩ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। তবে যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন তারাও নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

আগামী বসন্তে মন্ত্রীসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার।

অনলাইন ডেস্ক