Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জাহাজের হালে চড়ে আটলান্টিক পাড়ি, ১৪ দিন পর উদ্ধার ৪ নাইজেরীয়ান

জাহাজের হালে চড়ে আটলান্টিক পাড়ি, ১৪ দিন পর উদ্ধার ৪ নাইজেরীয়ান

 অনলাইন ডেস্ক    ৩ আগষ্ট, ২০২৩ ১৬:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

আটলান্টিক মহাসাগরে ১৪ দিন ধরে জাহাজের হালের ছোট একটি জায়গায় আশ্রয় নিয়ে ৫,৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন চার নাইজেরীয়ান। টানা দুই সপ্তাহ নানা প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকা চার নাইজেরিয়ান যুবককে উদ্ধার করেছে ব্রাজিলের পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন খবর বার্তা সংস্থা রয়টার্স।

২৭ জুন জাহাজের হালে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে আটলান্টিক যাত্রা শুরু করেন চার যুবক। তাদের গন্তব্যের উদ্দেশ্য ছিল ইউরোপের কোন একটি দেশ। কিন্তু জাহাজ ইউরোপ নয়, থেমেছে লাতিন দেশ ব্রাজিলে।

বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রার দশম দিনেই তাদের খাবার ও পানি ফুরিয়ে গিয়েছিল। খাবার ফুরিয়ে যাওয়ার পর চারদিন কেটে গেলেও সাগরের পানি পান করে বেঁচে ছিলেন তারা। এরপর ব্রাজিলের ফেডারেল পুলিশ ভিতোরিয়া বন্দর থেকে তাদের উদ্ধার করে।

ব্রাজিলে উদ্ধার হলেও তাদের স্বপ্ন ছিলো ইউরোপ যাওয়ার।

সিনেমার গল্পকেও হার মানিয়েছে এই কাণ্ড। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে করা এ যাত্রায় আটলান্টিক মহাসাগরের ৫ হাজার ৬০০ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন তারা।

আরও পড়ুন: চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যায় নিহত ২০ এবং নিখোঁজ ২৭...

বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক সঙ্কট ও সহিংসতার কারণে নাইজেরিয়া ছাড়তে চান লাখ লাখ মানুষ। উন্নত জীবনের আশায় অনেক অভিবাসন প্রত্যাশীই এ ধরনের বিশাল ঝুঁকি নিয়ে থাকেন। তবে জাহাজের হালে চড়ে এভাবে দেশ ছাড়ার ঘটনা বিরল।

অভিবাসন প্রত্যাশী একজন বলেন, সমুদ্রের পানির কয়েক হাত উপরেই আমরা চিলাম। প্রবল ঢেউ আছড়ে পড়েছে আমাদের দিকে। এছাড়া তিমি ও হাঙর মাছের খাবার হওয়ার শঙ্কা ছিল।

পানিতে পড়ে যাওয়ার ভয়ে জাল দিয়ে জাহাজের হালের সাথে নিজেদের বেঁধে রেখেছিলেন। এভাবেই পাড়ি দিয়েছি কয়েক হাজার মাইল পথ।

উদ্ধারকৃতদের মধ্যে দু’জন ইউরোপ যেতে না পেরে ইতোমধ্যে নিজ দেশ নাইজেরিয়ায় ফিরে গেছেন এবং বাকি দু’জন ব্রাজিলে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনলাইন ডেস্ক