অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউইয়র্কে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা-সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্ব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবরটি নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দফতরেই হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারে বিএনপির ছয় কমিটির পরিকল্পনা জানালেন নেতারা...
ড. ইউনূস নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপাল ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।
তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























