Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যুক্তরাষ্ট্রে চার মাসে প্রাণ গেল ১০ ভারতীয় শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রে চার মাসে প্রাণ গেল ১০ ভারতীয় শিক্ষার্থীর

 অনলাইন ডেস্ক    ৬ এপ্রিল, ২০২৪ ১১:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কী কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। এ নিয়ে চার মাসে দেশটিতে ১০ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হলো।

আজ শনিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃত শিক্ষার্থীর নাম উমা সত্য সাই গাড্ডে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পড়াশোনা করতেন তিনি।

তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, ছাত্রের মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে সকল সম্প্রদায়ের বর্ণাঢ্য র‌্যালি...

নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্সে জানায়, ক্লিভল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীরভাবে দুঃখিত।

শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উমার মরদেহ দ্রুত ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

অনলাইন ডেস্ক