Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোরআন অবমাননা বন্ধে আইন পাস করলো ডেনমার্ক

কোরআন অবমাননা বন্ধে আইন পাস করলো ডেনমার্ক

 অনলাইন ডেস্ক    ৮ ডিসেম্বার, ২০২৩ ১১:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

অবশেষে কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনা ঘটে ডেনমার্কে। এ ধরনের কার্যক্রম বন্ধে ড্যানিশ সরকারের প্রতি আহ্বান জানায় আরব দেশগুলো। অবশেষে পবিত্র কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক।

আরও পড়ুন: মালয়শিয়াতে ৪০ জন বাংলাদেশী লেবার বিপাকে...

আল জাজিরা জানিয়েছে, প্রকাশ্যে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এ আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আর ৭ জন আইনপ্রণেতা এতে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।


পাস হওয়া আইন অনুসারে, কোনো ধর্মের মানুষের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে এমন কোনো লেখা বা বস্তু প্রকাশ্যে বা বৃহত্তর মানুষের কাছে প্রচারের লক্ষ্যে ‘অনুপযুক্ত আচরণকে’ অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘন করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ডেনমার্কের পাশাপাশি সুইডেনও আইনসম্মতভাবে পবিত্র কোরআন অবমাননা ঠেকানোর বিষয়টি বিবেচনা করছে। তবে ডেনমার্কের চেয়ে ভিন্ন পথে এগোচ্ছে দেশটি। তারা খতিয়ে দেখছে, বিক্ষোভের অনুমোদন দেয়ার সময় পুলিশ জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেবে কিনা।

অনলাইন ডেস্ক