ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই নজিরবিহীনভাবে নারীদের মিছিলের সাক্ষী হয়েছে পুরো দেশ। 'রাত দখল' শিরোনামের কর্মসূচিতে রাজপথে নেমে এসেছেন হাজারো নারী। এছাড়াও এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এই কর্মসূচি। কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল হন নারীরা।
যাদবপুর, একাডেমি অব ফাইন আটর্স, কলেজ স্ট্রিটসহ উত্তর-দক্ষিণ কলকাতা- এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনেও নারীরা নামেন মোমবাতি হাতে।
এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ তোলেন। রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান কেউ কেউ।
গত ৯ আগস্ট রাতে উত্তর কলকাতার আর জি কর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত।
প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা; ডাক দেন কর্মবিরতির। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























