Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইঁদুর ধরতে পার্লামেন্টে বিড়াল মোতায়েন!

ইঁদুর ধরতে পার্লামেন্টে বিড়াল মোতায়েন!

 অনলাইন ডেস্ক    ২০ আগষ্ট, ২০২৪ ১০:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

পাকিস্তানের পার্লামেন্ট ভবন থেকে ইঁদুর নিশ্চিহ্ন করতে শিকারি বিড়াল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ লাখ রুপি।

সোমবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে। ইঁদুর শিকার এবং ভক্ষণে দক্ষ বিড়াল মোতায়েনের পাশাপাশি পার্লামেন্টের বিভিন্ন স্থানে বিশেষ ইঁদুরের ফাঁদও পেতে রাখা হবে।

দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রপে ভুগছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট ভবন। দেশটির অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ইঁদুরের কারণে ধ্বংস হয়েছে বলেও জানা গেছে।

অনলাইন ডেস্ক