যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক কর্নার’ নামের একটি বাইকার বারে বন্দুক হামলায় নিহত হয়েছেন পাঁচ জন। ওই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন, সংবাদমাধ্যম ডেইলি মেইল।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তথ্য মতে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালিয়েছেন বলে ধারনা করছেন।
আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ, বাড়লো আইনী ঝামেলা...
পুলিশ বলছে, বন্দুক হামলার পর তাদের পাল্টা অভিযানে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থলের এক ভিডিওতে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং নিহত হয়েছেন পাঁচ জন। আর বাকি ছয় জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























