ইসরাইলে হামলা: দেশে দেশে আনন্দ-উল্লাস

 অনলাইন ডেস্ক    ১৫ এপ্রিল, ২০২৪ ১৫:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

নিজেদের ভূখণ্ড থেকে ইসরাইলে প্রথমবারের মতো ইরানের হামলা চালানোর পর উল্লাসে মেতেছে বিভিন্ন দেশের নাগরিকরা। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

এ হামলার খবর প্রকাশের পরপরই ইরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। নেচে-গেয়ে প্রকাশ করেন উল্লাস।

ইসরাইলে ইরানের হামলার খবর শুনে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন ইরাকের জনগণও।

খুশিতে রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানী বাগদাদের রাজপথে নেমে ইরান, ইরাক আর ফিলিস্তিনের পতাকা নিয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করতে থাকেন তারা।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী...

বাগদাদের পাশাপাশি কারবালাসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে ইরাকিদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন কানাডার টরন্টো শহরের বাসিন্দারা। ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব নাগরিকরাও এদিন অনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

অনলাইন ডেস্ক