ভারতের মধ্যপ্রদেশে রাজ্যের ইন্দোর শহরে আর্য সমাজ মন্দিরে একটি বিয়ের অনুষ্ঠানে বর ২১ ও কনে ২০ বিষপান করেন।
এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দুজনকে হাসপাতালে নেয়া হলে বরবে মৃত ঘোষণা করা হয় এবং অন্যদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে, বিয়ের আসরে বর ও কনের মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটির জেরে প্রথমে বর বিষপান করেন। বরের বিষপানের খবর শুনে ঘটনা স্থানে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান খান বলেন, কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও তা পান করেন। ডাক্তাররা বরকে মৃত ঘোষণা করেন, অন্যদিকে লাইফসাপোর্ট সিস্টেমে রাখা ওই নববধূর অবস্থা খুবই গুরুতর।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, কনে গত কয়েক দিন ধরে বরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল বলে বরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন। তবে বর তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিল। কিন্তু কনে তা না মেনে বরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
অনলাইন ডেস্ক



























































































































































































.jpg)








.jpg)




























